সারা দেশে ৩২১ টি কলেজ জাতীয়করণ ও শিক্ষকদেরকে বিসিএস শিক্ষা ক্যাডারে আত্মীকরণের উদ্যোগ গ্রহণ করায় জাকশিপ জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুক্রবার আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে পুরাতন জেলা শিল্পকলা হতে ট্রাফিক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রাফত উল্লাহর সঞ্চালনায় ও সহকারী অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন জাকশিপ, সিলেট বিভাগের আহবায়ক দিপু কুমার গোপ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আহবায়ক, অনুপ রায়, মৌলভীবাজার জেলা আহবায়ক আব্দুল মুমিত চৌধুরী, সিলেট জেলা আহবায়ক মো. শরীফ উদ্দিন ও সুনামগঞ্জ জেলা আহবায়ক মো. মশিউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রভাষক বাহাউদ্দিন, প্রভাষক সন্দিপন দাশ, প্রভাষক সবিতা বীর, প্রভাষক লিটন চন্দ্র সরকার, সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক অসীম তালুকদার প্রমুখ।
সভার শুরুতে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি