সরকারি স্কুল কলেজ বিহীন উপজেলা সমূহে একটি করে স্কুল ও একটি করে কলেজ সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষক সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতি (সকশিস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগ্যে ৪ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই স্মরকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা
শাখার আহবায়ক প্রভাষক মো. মশিউর রহামান, সদস্য সচিব প্রভাষক লিটন চন্দ্র সরকার, প্রভাষক কমল কান্তি রায়, প্রভাষক অরেন্দ্র চক্রবর্তী, প্রভাষক বীরেন্দ্র কুমার, প্রভাষক সুজিত চন্দ্র সরকার, প্রভাষক মোশারফ হোসেন ইমন প্রমুখ। সকশিস অন্য দাবি গুলো হচ্ছে, বেসরকারি আমলে সরকারী বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত সকল শিক্ষককে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, প্রজ্ঞাপনের দিন থেকে চাকুরি স্থায়ীকৃত শিক্ষকদেরকে চাকুরি নিয়মিতকরণ, চাকুরিতে যোগদানের দিন থেকে অভিজ্ঞতা গণনা করে কার্যকরী চাকুরিকাল নির্ধারণ, জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধি ২০০০ অধিকতর সংশোধন পূর্বক শিক্ষক বান্ধব নীতিমালা প্রণয়ন। – (প্রেস বিজ্ঞপ্তি)