স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহরের উত্তর নতুন পাড়ার বাসিন্দা প্রমথ নাথ তালুকদার (৮৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে রবিবার বিকালে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রমথ নাথ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, বিপ্রেশ রায় বাপ্পী, শীতেশ তালুকদার মঞ্জু।