স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের প্রাচীন ও স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগমের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জেলার জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
উল্লেখ্য তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ১২ সহকারি শিক্ষক রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী বলেন,‘ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়টি তদন্ত করে দেখার জন্য জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’