- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রনয় বর্মন আর্থিক সহায়তা দিলো পূজা উদযাপন পরিষদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় প্রনয় বর্মন কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ও সংর্বধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার রামকৃষ্ণ আশ্রমে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদের বাস্তবায়নে প্রনয় বর্মনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মৃতুঞ্জয় ধর ভোলা প্রনয় বর্মনকে ভর্তির জন্য ১৫ হাজার টাকা, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পুরস্কায়স্থ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক বিমল বনিক।
তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবরাজ পুরস্কায়স্থের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সীতেশ রঞ্জন রায়, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ফনি ভূষন সরকার, বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, তাহিরপুর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সুধাংশু মোহান গাংগুলি রতন, শিক্ষক বিমল চন্দ্র দে, ক্রীড়া সম্পাদক গনেশ তালুকদার, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখী, বিশিষ্ট ব্যবসায়ী সীতেশ রঞ্জন রায় ও বানু রায়, পিষুজ ঘোষ, জয় রায়, রনবীর পাল, অরুন সরকার প্রমুখ।

  • [১]