হাওর ভিত্তিক দেশের প্রথম সাহিত্য ও সামাজিক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রনয় সরকার শাওন’র অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন ল কলেজে কবি ও কলামিস্ট আব্দুল হক’র সভাপতিত্বে ও হাসুস’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াদ মাহফুজ মাছুম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানা
উন্নয়ন পরিষদের সভাপতি মো. আমিনুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শফিকুল ইসলাম সোহাগ, ছড়াকার আব্দুল কাদির জীবন, হাসুস প্রতিষ্ঠাতা কবি জীবন কৃষ্ণ সরকার, সিলেটস্থ বংশীকুন্ডা ছাত্র কল্যাণ পরিষদ’র সাবেক সভাপতি রুহুল আমিন ওয়ারেছ, সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাহুল তালুকদার।
সভায় প্রনয় সরকারের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য প্রনয় সরকার শাওন সুনামগঞ্জ জেলা হাসুস’র একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি গত ২৫ নভেম্বর সোমবার এক অনাকাঙ্খিত মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন।
প্রেস বিজ্ঞপ্তি