- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রবাসীদের নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে-লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লন্ডন প্রতিনিধি
প্রবাসীদের নিয়ে একটি মহল নানান বিভ্রান্তি ছড়াচ্ছে এতে হতাশ হওয়ার কোন কারন নেই। অতীতে প্রবাসীরা যেসব সুযোগ সুবিধা ভোগ করেছেন ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একটি মহল অপপ্রচার চালাচ্ছে নতুন আইনের কারনে প্রবাসীরা দিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবেন, এটি সম্পুর্ণ মিথ্যা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিরয়ার আলমের ২৬মার্চ সন্ধ্যায়  লন্ডন্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ৪৭তম স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে বৃটেন প্রবাসীদের অবদান খাটো করে দেখার উপায় নেই। সরকার এমন কোন পদক্ষেপ নেবেনা যাতে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হন।  
শাহরিয়ার আলম বলেন, দেশ অনেক দুর এগিয়ে গেছে, একটি মহল উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করতে ষড়যন্ত্র শুরু করেছে।
সেন্ট্রেল লন্ডনের কেনজিংটন টাউনহলে লন্ডনস্থ বাংলাদেশ মিশন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, ফজলে হোসেন বাদশা এমপি, মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, হাউজ অব কমন্সের ব্রিটিশ বাংলাদেশী এমপি রোশনারা আলী সহ বৃটেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা।
বাংলাদেশ এবং বৃটেনের জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু হয়।
বুলবুল হাসান এবং উর্মি মাজহারের উপস্থাপনায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি, ও  উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।  
বৃটেনে জন্মনেয়া চতুর্থ প্রজন্মের ব্রিটিশ বাঙালি শিশুদের দেশাত্মবোধক সঙ্গীত সকলের মন কাড়ে।
লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইনের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবছর লন্ডনস্থ বাংলাদেশ মিশন  রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবসে আয়োজন করে থাকে। এবছরও সমগ্র গ্রেট বৃটেন থেকে এই অনুষ্ঠানে কয়েক হাজার প্রবাসী বাঙালি অংশ নেন।

  • [১]