স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বানভাসি মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। কানাডার একটি সংগঠনের সহযোগিতায় এই অর্থ সহায়তা দেয়া হয়।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বানভাসি ৬০ জনের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
এসময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল হক বজলু, আসিফ ওয়াসিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।