লন্ডন প্রতিনিধি
সকল প্রবাসীদের স্বার্থরক্ষা, ভূমি খেকোদের দ্বারা নিরীহ প্রবাসীদের জায়গা জমি দখল, প্রস্থাবিত নাগরিকত্ব আইন সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যাদি নিয়ে যুক্তরাজ্য প্রবাসীদের একটি প্রতিনিধি দল ২৪ জানুয়ারী বিকেলে সিলেটে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগরের সাবেক সরকার দলীয় সাংসদ ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর সাথে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরেন। যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হোসনেয়ারা মতিনের নেতৃত্বে অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মিনা জামান, মানবাধিকার কর্মি ও সাংবাদিক আনসার আহমদ উল্লাহ।
এসময় প্রবাসীরা শফিকুর রহমান চৌধুরীর কাছে দেশে প্রবাসীদের সহায় সম্পদ রক্ষা সহ বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন। বিশেষ করে সম্প্রতি সিলেটে একটি ভুমি খেকো চক্র গজিয়ে উঠেছে, এরা বিভিন্ন অজুহাতে প্রবাসীদের জায়গা জমি দখল সহ অযথা নিরীহ প্রবাসীদের হয়রানী করছে। এসব বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে ও প্রবাসী হয়রানি বন্ধে পদক্ষেপ নেবার দাবি জানানে শফিকুর রহমান চৌধুরী প্রবাসী নেতুবৃন্দকে আশ্বস্থ করে বলেন তিনি এসব বিষয় সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, যাতে আর প্রবাসীরা দেশে অযথা হয়রানির শিকার না-হন ব্যবস্থা নিতে প্রধান মন্ত্রীকে অবিহিত করা সহ আইন শৃঙ্খলা বাহিনী যাতে প্রবাসীদের বিষয়াদি সম্পর্কে দ্রুত পদক্ষেপ নেয়, তিনি নিজে উদ্যোগী হয়ে প্রবাসীদের জন্যে কাজ করবেন। শফিকুর রহমান চৌধুরী দৃঢ়তার সাথে বলেন প্রবাসীদের স্বর্থ রক্ষায় তিনি সব সময় সোচ্চার ।