ছাতক প্রতিনিধি
ছাতকের বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা আওয়ালীগের আহবায়ক মাষ্টার লুৎফুর রহমান সরকুম (৮২) আর নেই। মঙ্গলবার সকাল ৯ টায় সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ আওয়ামী লীগার এই রাজনীতিবিদ দীর্ঘদিন শিক্ষকতার পেশায়ও জড়িত ছিলেন।
তিনি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় কারাভোগও করেছেন লুৎফুর রহমান সরকুম। গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকতা ও পরবর্তীতে পরিচালনা কমিটির সহ সভাপতি এবং বর্তমান কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন এই শিক্ষানুরাগী।
মরহুম লুৎফুর রহমান সরকুমের নামাজে জানাজা আজ বুধবার বিকাল ৩ টায় গোবিন্দগঞ্জ বালুর মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের নিজ
গ্রাম গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে তাঁর। লুৎফুর রহমান সরকুম দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।