স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলবরস ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান চৌধুরী (৭৮) আর নেই। বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি
স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাইদুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কেন্দ্রীয় কৃষকলীগের মানবসম্পদ বিষয়ক অ্যাড. শামীমা শাহরিয়ার।