- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রবীণ দিবস পালন

আন্তর্জাতিক প্রবীণ দিবস  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে সকালে ৯টায় শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে প্রবীণদের অংশগ্রহণে একটি র ্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, প্রবীণ শিক্ষক মু. আব্দুর রহীম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে, দিলীপ কুমার মজুমদার, নাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, জেলা সমাজসেবা উপ-পরিচালক খান মোতাহের হোসেন, নুরুর রব চৌধুরী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]