- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রবীণ শিক্ষক আব্দুর রহিম মাস্টারের দাফন সম্পন্ন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর  মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জিয়াউর রহিম শাহিনের পিতা আব্দুর রহিম মাষ্টারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় হবিবপুর-কেশবরপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আলিম সমাজ,          
সাংবাদিক, সামাজিক নেতৃত্বে, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এর পূর্বে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে হলিয়াপাড়া মাদ্রসার অধ্যক্ষ মাও. মঈনুল ইসলাম পারভেজ, ও শিক্ষক ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফ, সাবেক মেয়র আক্তার হোসেন, জেলা বিএনপির নেতা অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর নুর, প্রবীন শিক্ষক মাও. মুহিবুর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেদোওয়ান আহমদ, অবসবপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক আব্দুর রউফ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন প্রমুখ।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে নাহিদ রহমান। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার প্রবীণ এ শিক্ষক নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুতে দেশে বিদেশে অবস্থানরত তাঁর ছাত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করেছেন।

  • [১]