- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রবীণ সাহিত্যিক মোহাম্মদ করম আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা প্রবীণ লেখক, সাহিত্যিক মোহাম্মদ করম আলী (৯৩) রবিবার দুপুরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিকেলে মুহাম্মদপুর ঈদগাহে জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

  • [১]