- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রবীন শিক্ষক মো. আবদুস সোবহান আর নেই

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুস সোবহান ওরফে তারা মিয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসাপাতালে তিনি মারা যান। আবদুস সোবহানের গ্রামের বাড়ি সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর-হরিণাপাটি গ্রামে। তিনি রঙ্গারচর-হরিণাপাটি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার সকালে তাঁর প্রথম জানাজা পৌর শহরের ষোলঘর মাঠে এবং বেলা দুইটায় রঙ্গারচর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আবদুস সোবহান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদের শ্বশুর।

  • [১]