- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রবেশপথে ব্যারিস্টার ইমনকে অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন দলীয় মনোনয়নের চিঠি নিয়ে মঙ্গলবার ঢাকা থেকে সুনামগঞ্জে আসলে পথে পথে দলীয় কর্মী সমর্থকরা অভ্যর্থনা দেয় তাঁকে। বিকাল ৩ টায় সুনামগঞ্জ শহরের প্রবেশমুখ গোবিন্দগঞ্জে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলসহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যান, সদস্যগণ এবং দলীয় কর্মী সমর্থকরা ফুল দিয়ে বরণ করে সংবর্ধিত করেন ব্যারিস্টার ইমনকে। পরে জাউয়াবাজার, জগন্নাথপুর সড়ক মোড়, পাগলা, শান্তিগঞ্জ ও দিরাই সড়কের মুখে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তাঁর সমর্থক জনপ্রতিনিধিরা একইভাবে সংবর্ধিত করেন তাঁকে।
বিকাল ৫ টায় সুনামগঞ্জ শহরের প্রবেশমুখ থেকে মোটর সাইকেল শো-ডাউন করে মেজর ইকবাল সড়ক ও আলফাত স্কয়ারে পৌঁছালে দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীরা অভ্যর্থনা জানান  ব্যারিস্টার ইমনকে।
সন্ধ্যায় জেলার ১১ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে হাসন নগরের  বাড়িতে মতবিনিময় করেন তিনি।
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন,  দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা বেগম।
জাউয়াবাজারে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান  বিল্লাহ হোসেন, দ. খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, ছইলা-আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বাদগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম।
জগন্নাথপুর উপজেলার আব্দুর রইছ চত্বরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে পথসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মজলিশ মিয়া সহ নেতাকর্মীরা।
এদিকে সন্ধ্যা ৭টায় ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বাসভবনে গিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, বরুণ চন্দ, আকিকুর রহমান আকিক, আজাদ মিয়া, অজিত বাবু, সুবোধ রঞ্জন, রহমত আলী, দ্বিপক দাস প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
পাগলা
ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের উপস্থাপনায় মঙ্গলবার বিকেল ৩টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারে প্রধান অতিথির বক্তব্যে এনামুল কবির ইমন সকলের দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বকুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উত্তর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মছব্বির, পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নূরুল হক, সদস্য আলী আহমদ, মকবুল হোসেন, আঞ্জব আলী, আবদুল হান্নান, ক্ষিতিশ দেবনাথ, রনজিত সূত্রধর, কবিন্দ্র দাশ কবি, শওকতুল ইসলাম, নূরুল হক ও হাসি রাণী দে (মায়ার মা),  দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান এলাইচ মিয়া,  সদস্য পাবেল আহমদ, বদরুল ইসলাম, ফরিদুল ইসলাম কুটি, ফারুক মিয়া, সমুজ আলী, আসাদুল হক, আবুল হাসান ও কবিতা রাণী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নূর কালাম, সদস্য আসাদ মিয়া, শাহ জাহান মিয়া ও মিজানুর রহমান, পাথারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রওশন আলী, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সদস্য সৈয়দুর রহমান, হায়াতুর রহমান ও আরজান আলী, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, সদস্য মুছা নূর রহমান ও তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আবদুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, প্রতিমন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী আবুল হাসনাত, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, হাবিবুর রহমান, হিরেশ পাল, আয়ূব উদ্দিন, সিরাজুর রহমান, অমর পাল, আব্দুস সামাদ, ফজিল মেম্বার, মঈন উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন, সাবেক যুবলীগ আহ্বায়ক সেলিম রেজা, সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুক মিয়া, কামরুল ইসলাম, সোহেল রানা তালুকদার, রুবেল মিয়া, নিহার রঞ্জন দাশ, সৈয়দ হোসেন জায়গীরদার রানা, সদস্য আতিকুর রহমান আতিক, ভৈরব সূত্রধর, আজাদুল হক আজাদ,  আবদুল কায়ূম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন তালুকদার, সদস্য জাবেদ হোসেন ও জাহিদুল ইসলাম প্রমুখ।

  • [১]