দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের আধুনিকায়নসহ তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। রবিবার দুপুরে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এছাড়া তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন,‘বর্তমান সরকার উন্নয়নমূখি সরকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে গ্রামীণ অবকাঠামোসহ দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হচ্ছে দেশের রাস্তা-ঘাট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের। তথ্য প্রযুক্তির উন্নত সেবা পাচ্ছেন গ্রামের মানুষ।’
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মমর্তা মো.সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রেনু মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, নরসিংপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, দোহালীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বেগলাবাজার ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, উপজেলা প্রকৌশলী মো.ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মেহের উল্লাহ, একটি বাড়ি একটি খামার উপজেলা কর্মকর্তা সুব্রত দাস প্রমুখ। উপজেলা পরিষদের মাসিক সভা শেষে বিকেলে নব নির্মিত সদর ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করেন এমপি মানিক। ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন শেষে নবনির্মিত মানিক নগরে অবস্থিত মুহিবুর রহমান মানিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি।