- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন ও সনদপত্র প্রদান

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার উদ্যোগে ৩ মাসব্যাপী সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে মন্ডলীভোগস্থ অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই মেশিন ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।   পৌর সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, সুদীপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, প্রশিক্ষক কংকনা পুরকায়স্থ, প্রশিক্ষক ও শিক্ষক অজয় কৃষ্ণ পাল, পৌরসভার কল্যানব্রত দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে ২০ জন নারী প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করা হয়। একই সাথে ১০জন পুরুষ ও ১০জন নারী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নারী প্রশিক্ষণার্থীকে দেয়া হয় সনদপত্র।

  • [১]