সোমবার দৈনিক সুনামগঞ্জের খবরে ‘টক অব দ্যা টাউন ছিল বঙ্গবন্ধু’র খুনি আজিজ’ শীর্ষক সংবাদের কিছু অংশের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রতিবাদ পাঠিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট।
লিখিত প্রতিবাদে তিনি বলেছেন,‘আমি জনৈক মেজর আব্দুল মুকিত
চৌধুরীকে চিনিও না, কিংবা তার সম্পর্কে কোন মন্তব্যও করিনি। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মৃত্যুবরণকারী বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত ৭ নম্বর আসামী লে. কর্ণেল আজিজ পাশার নাম উল্লেখ করে বলেছি, যে উক্ত খুনি আজিজ পাশার বাড়ি সিলেটের বড়ইকান্দি এবং সম্ভবত. তার আদি নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। উক্ত খুনি লে. কর্ণেল আজিজ পাশা সম্ভবত. কোনো এক আওয়ামী লীগ নেতার মামা। আমি এ বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছি’।