স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।
শপথ লঙ্ঘন করে সরকারের মন্ত্রীরা সুপ্রিম কোর্টকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য দেয়ার প্রতিবাদে এবং সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক’এর অপসারণের দাবিতে রোববার বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জেলা আইনজীবী সমিতি’র প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা কালেক্টরেট ভবন প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্তরের সেবা কেন্দ্রের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অ্যাড. ফজলুল হক আছপিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.আব্দুল হক, অ্যাডভোকেট মাসুক আলম প্রমুখ।
সমাবেশে বক্তার অবিলম্বে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক’র অপসারণ দাবি করেন।
একই দাবিতে আগামী ২ দিন বুধ ও বৃহস্পতিবার বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে দুপুর ২ টায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা অ্যাড. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অ্যাড. খায়রুল কবির রুমেন পিপি, অ্যাড. নান্টু রায়, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. শুকুর আলী, অ্যাড. সুহেল আহমদ বোরহান উদ্দিন প্রমুখ। বক্তারা অবিলম্বে ষোড়শ সংশোধনী বাতিল এবং বঙ্গবন্ধুকে কটুক্তিকর বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।