- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রসেনিয়াম’র পঞ্চদশ বর্ষপূতি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
জেলার আধুনিক নাট্য ধারার প্রবর্তক সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের পঞ্চদশ বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শহরের রিভার ভিউ’তে বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন ক্ষুদে আঁিকয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদিন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পংকজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে নার্সারি ১ম শ্রেণি থেকে নার্সারি ২য় শ্রেণি, ‘খ’ গ্রুপে  
 ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণি এবং ‘গ’ গ্রুপ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।  এর পূর্বে পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।  
সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের কর্মী আলাউর রহমান জানান, পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। এরই ধারাবাধিকতায় অভিনয় প্রতিযোগিতার পর আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। আগামী ৩১ অক্টোবর মূল অনুষ্ঠানে অভিনয় এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও থাকবে নাটক, কোরিওগ্রাফী, আবৃত্তিসহ অন্যান্য পরিবেশনা।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের কর্মী সাদেকুর রহমান সনি, সাদিকুর রহমান খান রুবেল, সুমন রায়, রকি খান, রুবাইয়া আলতাফ নূরা, ফারজানা আক্তার জেনি, আনোয়ার, লিখন আহমেদ, মাহফুজ আলম, মামুন আহমেদ, মেহেদী হাসান হৃদয়, বরাহ শেখ, শিউলি মনি, বিথি দাশ, নাঈম, জুয়েল, রাজিব, ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।    

  • [১]