- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রস্তাব সমর্থন করেও ভোট দেননি যারা

স্টাফ রিপোর্টার
সাধারণ ভোটারদের ভোটসহ নিজের ভোট বিহীন ব্যতিক্রমী জেলা পরিষদ নির্বাচনে চারটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শূন্য ভোটে পরাজিত হয়েছেন ১২ জন প্রার্থী। প্রস্তাব ও সমর্থনকারী হয়েও প্রার্থীদেরকে ভোট না দেয়ার বিষয়টি ২০১৬ সালের সেরা আলোচনার বিষয় ছিল।
সাধারণ সদস্য পদে শূন্য ভোটে পরাজিত প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে ভোটারগণ (নির্বাচিত জনপ্রতিনিধি) তাঁদের সমর্থন ও প্রস্তাব করলেও ভোট দেন নি। যার কারণে একটি ভোটও পাননি সদস্য প্রার্থীরা।
১ নং ওয়ার্ডে শূন্য ভোটে পরাজিত হয়েছেন জিল্লুর রহমান (ঢোল) ও অ্যাড. মুস্তাফিজ আলী পীর (হাতি)। জিল্লুর রহমানের প্রস্তাবকারী ছিলেন বালিজুরী ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬  নং ওয়ার্ডের ইউপি সদস্যা সুমিত্রা চন্দ ও সমর্থনকারী ছিলেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক।  অ্যাড. মুস্তাফিজ আলী পীরকে প্রস্তাব করেছিলেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্যা হাসনারা বেগম ও সমর্থন করেছিলেন একই ইউনিয়ন পরিষদের          
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজ উদ্দিন।
৩ নং ওয়ার্ডে সৈয়দ আমিনুল হক হেলাল (হাতি) প্রস্তাবকারী ছিলেন সেলবরষ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দৌলত মিয়া ও সমর্থনকারী ছিলেন একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যা তামান্না আক্তার ।
৪ নং ওয়ার্ডে আসহাদুর রহমান (ঢোল) এর প্রস্তাবকারী ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন ও সমর্থনকারী ছিলেন একই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন। জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন (ঘুড়ি) এর প্রস্তাবকারী ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান ও সমর্থনকারী ছিলেন একই ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা সাফিয়া বেগম।
৫ নং ওয়ার্ডে সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার (অটোরিকশা) এর প্রস্তাবকারী ছিলেন ধনপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ও সমর্থনকারী ছিলেন সদর উপজেলার কাঠইর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফাজ উদ্দিন। তবে আবু সাইদ (বক) নির্বাচনের এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে ঘোষণা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।
 অ্যাড. আলম নূর হীরা-(উটপাখি) এর প্রস্তাবকারী ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকবাদ ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা হেলেনা বেগম ও সমর্থনকারী ছিলেন একই ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসিম।
৬ নং ওয়ার্ডে সাংবাদিক আল হেলাল (বক) প্রস্তাবকারী ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শেলী চৌহান ময়না ও সমর্থনকারী ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক।
জিয়াউর রহমান (অটোরিকশা) প্রস্তাবকারী ছিলেন রঙ্গারচর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন মিয়া ও সমর্থনকারী ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুছ মিয়া।
১০ নং ওয়ার্ডে ইমদাদুর রহমান তালুকদার (ক্রিকেট ব্যাট) প্রস্তাবকারী ছিলেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য এলাইছ মিয়া ও সমর্থনকারী ছিলেন একই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক।  পূর্ব বীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন’র (বক) প্রস্তাবকারী ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যা রুশিয়া বেগম ও সমর্থনকারী ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম।

  • [১]