- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন জুবিলী

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এবং এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়। খেলায় সরকারি জুবিলী ২ উইকেটে জয়লাভ করে। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এইচ.এম.পি উচ্চ বিদ্যালয় নির্ধারিত ২৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২২.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে সরকারি জুবিলী জয় তুলে নেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রাইম ব্যাংক লি. এর এভিপি ও ব্যবস্থাপক বিশ্বজিৎ চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা।
জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য চৌধুরী আহমদ মুজতবা রাজী, মৃদুল চন্দ্র তালুকদার, বিসিবি’র কোচ মাহসাদুল হাসান চৌধুরী, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন তালুকদার প্রমুখ।

  • [১]