- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট ৫ উইকেটে জয়ী এইচএমপি

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে পাগলা উচ্চ বিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়েছে এইচএমপি উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে পাগলা উচ্চ বিদ্যালয় ৮৫ রানে অল আউট হয়ে যায়। সর্বোচ্চ রান আসে ২৩ রান আসে অতিরিক্ত খাত থেকে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন পক্ষে স¤্রাট ২০। ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এইচএমপি উচ্চ বিদ্যালয় আশিকের ৪১ রানের উপর ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তবে দ্বিতীয় ইনিংসেও ২য় সর্বোচ্চ ৩০ রান আসে অতিরিক্ত খাত থেকে।      
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা -২০১৭” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম- সম্পাদক মোজাম্মেল হক মুনিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ-সভাপতি নাজির অাহমেদ চৌধুরী, পারভেজ অাহমেদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অাবু সুফিয়ান, বিসিবির কাউন্সিলর ও ক্রিকেট সম্পাদক মোঃ রেজওয়ানুল হক রাজা, অামেরিকা প্রবাসী  ইশতিয়াক অাহমেদ রুপু, সদস্য  সেজুল অাহমেদ, মোঃ ইকবাল হোসেন, জুনেল অাহমেদ রাজরান, জুনেদ অাহমেদ, মোঃ দবির উদ্দিন।

  • [১]