স্টাফ রিপোর্টার
সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ডাকা জেলা যুবলীগের শনিবারের যুব সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। জেলা, উপজেলা ও তৃণমূলের প্রতিটি যুবলীগ নেতাকর্মীদের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন তিনি। পরবর্তীতে যুব সমাবেশের তারিখ নির্ধারণ করা হবে জানান তিনি।