- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা শাহ আরেফিন (রহ.) মোকামে ওরশ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহ আরেফিন (রহ.) মোকামে ওরশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সারারাত ওরশে সমবেত হন বিভিন্ন স্থানের হাজার হাজার আশেকানগণ।
বুধবার সন্ধ্যা থেকে মোকামের ওরশে শহর থেকে অনেক আশেকানের সমাগম ঘটে। জেলার বাইরের লোকজনও এই ওরশে আগমন করেন। ওরশ অনুষ্ঠান উপলক্ষে হযরত শাহ আরেফিন (রহ.) মোকাম এলাকা ঢেলে সাজানো হয়েছে। মোকাম এলাকা রঙ-বেরঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। রাতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  • [১]