স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী আজ শুরু হবে। সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীরা আইডি কার্ড ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করেছেন। এই অনুষ্ঠানে শিক্ষার্থী জীবনের স্বপ্নীল দিনগুলোতে ফিরে যাওয়ার সুন্দর পরিবেশে দেশে ও বিদেশে অবস্থানরত সহপাঠী ও বন্ধুরা নিজেদের মধ্যে যোগাযোগ নবায়নে গল্প ও আড্ডায় মেতে উঠবেন। পুনর্মিলনীর প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ৭ ফেব্রæয়ারি শুক্রবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা ও
উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ১টা থেকে থেকে ২.৩০ মি. পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি। এরপর ছাত্র সংসদের প্রাক্তন ভি.পি-জি.এসদের পরিচয় পর্ব ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৮ ফেব্রæয়ারি শনিবার সকাল ১০ টায় অতিথি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ, দুপুর ১টা থেকে ২.৩০মি পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি, এরপর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদযাপন পরিষদ আহŸায়ক অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, কার্যকরি আহŸায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সদস্য সচিব অ্যাড. রুহুল তুহিন আয়োজনকে সুন্দর ও উজ্জ্বল করে তুলতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।
সুনামগঞ্জ সরকারী কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয় (১৯৪৪-১৯৪৭), পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর একাডেমিক দায়িত্ব ন্যস্ত হয়। ১৯৬১ সালে ঢাকা বোর্ড ইন্টারমিডিয়েট শিক্ষার নিয়ন্ত্রণের দায়িত্ব পায়। ১৯৬২ সালে কুমিল্লা বোর্ড ও ১৯৯৯ সাল থেকে সিলেট বোর্ড এই দায়িত্ব পায়। ডিগ্রী শিক্ষার নিয়ন্ত্রণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত হয়। পরে ১৯৯১-১৯৯২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত হয়। ১৯৮০ সালের ৩ মার্চ কলেজটি জাতীয়করণকৃত হয়ে সরকারি কলেজের মর্যাদা লাভ করে। দীর্ঘ পথ চলায় অনেক কৃতী ছাত্র এই কলেজকে গৌরবান্বিত করেছেন এবং নিজেরা গৌরব অর্জন করেছেন।