স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ষোলঘর কলোনী মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলার প্রাণীজ সম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুল হাওলাদার ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল হুদা চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার।
প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টল বসে।