- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সদর উপজেলা কমিটি

স্টাফ রিপোর্টার
প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনাজ ইসলাম শেলি কে আহ্বায়ক ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাকী তালুকদার কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিজাম উদ্দিন, সোনাপুর বেদেপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিপি চৌধুরী, সদস্য সোনাপুর বেদেপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জেসমিন বেগম, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিখিলেশ দেবনাথ, পৈন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাজেদুল ইসলাম, জগন্নাথপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাবিয়া সুলতানা নিপা, হাসাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অহর্নিশ নন্দী, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাকমিনা বেগম, হাসাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালমা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাজাউর রহমান, সহ সভাপতি মতিউর রহমান মিজানুর রহমান, ছাতক উপজেলা সভাপতি খলিলুর রহমান, সদর উপজেলা সভাপতি মনোহর আলি প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাসাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার চন্দ।

  • [১]