- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রার্থীদের নিয়ে রির্টানিং অফিসারে মতবিনিময়

স্টাফ রির্পোটার
জেলা রির্টানিং অফিসারের উদ্যোগে প্রার্থীদের নিয়ে ‘জেলা পরিষদ নির্বাচন আচরন বিধি শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও     
অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবেরা আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশীদ, জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার সাদেকুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আহবাব হোসেন চৌধুরী, চঞ্চলা দাস, সাধারণ সদস্য পদ প্রার্থী সোহেল মিয়া, ছালেক উদ্দিন. সৈয়দ খালেক, মহিলা সংরক্ষিত আসনের সদস্য প্রাথী সামিনা চৌধুরী প্রমুখ।

  • [১]