শহীদ নূর আহমেদ
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে পৃথক ৫ টি মহিলা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করছেন ১নং ওয়ার্ডে ২ জন,২ নং ওয়ার্ডে ১০ জন,
৩নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন মহিলা প্রার্থী।
জেলা নির্বাচন অফিস সূত্রে প্রার্থীদের নির্বাচনী হলফনামায়ায় শিক্ষাগত যোগ্যতায় দেখা যায় তাদের অধিকাংশই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত। উচ্চশিক্ষা গ্রহণ
করেছেন মাত্র দুইজন। কিছু কিছু প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিদ্দিষ্টভাবে উল্লেখ না করে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন ।
১ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে সদস্য পদপ্রার্থী সেলিনা বেগম ও ইয়াছমিন বেগম এইচ.এস.সি ২ নং ওয়ার্ডের ফৌজিয়া আরা বেগম শাম্মী বি.এ. সানজিদা নাসরিন দিনা ডায়না এইচ.এস.সি. ,সামিনা চৌধুরী ও রাবেয়া সিদ্দিকা এস.এস.সি বলে উল্লেখ করেন।
এছাড়াও হলফনামায় মোছা. মদিনা আক্তার ও ফেরদৌসি সিদ্দিকী অষ্টম শ্রেণী, আমিনা আখঞ্জি, তাহমিনা বেগম, ছাদিয়া বখত ও রাজিয়া খাতুন স্বশিক্ষিত বলে উল্লেখ করেন। ৩ নং ওয়ার্ডের রাজ রাণী চক্রবর্তী ও মোছা. ফিরোজা বেগম নবম শ্রেণী এবং ফারহানা ইয়াছমীন সীমা ও বীনা জয়নাল স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন।
৪ নং ওয়ার্ডের সাবিনা সুলতান এস.এস.সি ও রওশনারা স্বশিক্ষিত বলে উল্লেখ করেন। ৫ নং ওয়ার্ডের সেলিনা বেগম বি.এ. মোছা.নুরুন্নাহার এস.এস.সি বলে হলফনামায় উল্লেখ করেন।