- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রায় সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১ জন

স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় কয়লা, চিনি, ফুরোয়েট ক্রিম, ঠেলাগাড়ি জব্দ এবং এক আসামী আটক করেছে বিজিবি টিম। জানা যায়, বনগাঁও বিওপির টহল দল ১২ এপ্রিল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ইসলামপুর উত্তরপাড়া থেকে ৩ হাজার ৯৬ পিস ভারতীয় ফুরোয়েট ক্রিম, চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার থেকে ১৩১ কেজি ভারতীয় চিনি, টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট থেকে ১ হাজার ৬০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
১৩ এপ্রিল চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া থেকে ১২৭ কেজি ভারতীয় চিনি, টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া থেকে ১ হাজার ৩০০ কেজি ভারতীয় কয়লা, ১টি ঠেলাগাড়ি এবং এক আসামি আটক করে। বাঙালভিটা বিওপির টহল দল মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা থেকে ৬৭০ কেজি ভারতীয় চিনি, চারাগাঁও বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি থেকে ১০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৭ লক্ষ ৩৩ হাজার ৬৪০ টাকা ।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় কয়লা, চিনি, ফুরোয়েট ক্রিম, ঠেলাগাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা, ১ জন আটক আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ এবং ৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • [১]