- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রীতিলতার আত্মাহুতি দিবস পালন

ব্রিটিশ বিরোধি আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতিলতা আত্মাহুতি দিবস পালন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের শহর সংসদের সভাপতি আসাদ মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুর্যোধন দাস দুর্জয়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো. রইসুজ্জামান, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, কলেজ সংসদের সভাপতি দ্বীপাল ভট্টাচার্য্য, শহর সংসদের সহ সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া, প্রীতিলতা বিগ্রেডের সদস্য সচিব আইরিন জাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]