স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রেসক্লাবকে কার্যালয় নির্মাণের জন্য শহরের কালীবাড়ি মিনি মার্কেটে জায়গা দিয়েছেন পৌরসভার মেয়র নাদের বখ্ত। বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের সাংবাদিকদের দেওয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবার সময় পৌর মেয়র এই ঘোষণা দেন।
এসময় পৌর মেয়র নাদের বখ্ত বলেন, করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুনামগঞ্জের গণমাধ্যম কর্মীদের করোনাকালীন আর্থিক সহায়তা দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।