ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষক ও শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মরহুম লুৎফুর রহমান সরকুম স্মরণে শোকসভা উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। আজ শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হবে। এ প্রবীণ নেতাকে চির স্মরণীয় করে রাখতে ওই দিন বিদ্যালয়ে নব-নির্মিত লুৎফুর রহমান সরকুম নামের একটি ভবনও উদ্বোধন করা হবে। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ছাতক-দোয়ারা নির্বাচনী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রিয় আ.লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, এড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সিলেট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, দোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও গোবিন্দগঞ্জ অনার্স-ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থকাবেন । সভায় সভাপতিত্ব করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ।