- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রয়াত দুই নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

ছাতক প্রতিনিধি
ছাতকের প্রয়াত আওয়ামী লীগের দুই নেতার পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদানের চেক পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
প্রাক্তন প্রাদেশিক পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা প্রয়াত শামসু মিয়া চৌধুরীর স্ত্রী রেজিয়া বেগম চৌধুরী ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত লুৎফুর রহমান সরকুমের স্ত্রী মতি মেহের এবং লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিহত ইকবাল বাহার চৌধুরী বিপ্লবের মাতা নাসিমা আক্তারের হাতে মোট ৩৫ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

  • [১]