দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলার প্রয়াত সাংবাদিক, সাংস্কৃতিকর্মী জয়ন্ত কুমার সরকারের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক প-িত রামকানাই দাশের স্ত্রী সুবর্না দাশ আনুষ্ঠানিকভাবে প্রয়াত জয়ন্ত কুমার সরকারের স্ত্রীর হাতে অনুদানের ২ লক্ষ টাকা তুলে দেন।
আমেরিকা প্রবাসী পন্ডিত রামকানাই দাশের বড় মেয়ে কাবিরী দাশ’র উদ্যোগে যুক্তরাষ্ট্রে বসবাসরত মানবিক ব্যক্তিদের অনুদানে এই টাকা সংগ্রহ করা হয়।
পন্ডিত রামকানাই দাসের জন্মভূমি পেরুয়া গ্রামে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায়, রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অসিত বরন চৌধুরী, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, প্রশান্ত সাগর দাস, সাবেক ইউপি সদস্য চন্দন দাস প্রমুখ।
এসময় প্রয়াত সাংবাদিক জয়ন্ত কুমার সরকারের পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর দৈনিক সুনামগঞ্জের খবরের দিরাই সংবাদদাতা সাংস্কৃতিক কর্মী জয়ন্ত কুমার সরকার পরলোকগমন করেন।