- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের পরিবারকে শিক্ষা সহায়তা প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের পরিবারকে শিক্ষা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাংবাদিক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পরিচালক দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। বুধবার দিরাই প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রয়াত টিপু সুলতানের জ্যেষ্ঠ পুত্র রবিউল ইসলাম জয়ের হাতে শিক্ষা সহাতার ২৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ ও দৈনিক সংবাদ     
প্রতিদিনের প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, ইউপি সচিব শুভ দাস, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক ভুট্টো প্রমুখ।
শফিকুল ইসলাম প্রয়াত টিপু সুলতানের পরিারকে ব্যক্তিগত তহবিল থেকে  শিক্ষা সহায়তা হিসেবে (৫বছর) প্রতিবছর জানুয়ারী মাসে ২৫ হাজার টাকা করে প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
এ ধরনের সহায়তা প্রদানে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা নি:স্বার্থভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। টিপু সুলতান একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ছিলেন। প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের অকাল মৃত্যুতে তার পরিবার অসহায় হয়ে পড়েছে, তার চার ছেলে লেখাপড়া করছে, অর্থাভাবে তাদের লেখাপড়া যাতে বন্ধ না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতার প্রয়োজন। শফিকুল ইসলাম প্রবাসে থাকলেও দেশের শিক্ষা- উন্নয়নসহ সমাজের বিভিন ক্ষেত্রে উনার অবদান রয়েছে।

  • [১]