- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প. পাগলায় এক ইউপি সদস্যার আকস্মিক মৃত্যু

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা হাসি রানী দে (মায়ার মা) ৬৭ বৃহস্পতিবার আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি শত্রুমর্দন কামারপাড়া গ্রামের সুসময় দে ওরফে ফটই দের স্ত্রী। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের মাঝামাঝি সময়ে হাসি রানী দে (মায়ার মা) পার্শ্ববর্তী এক      গর্ভবতী মহিলাকে সাহায্য করে বাড়িতে এসে গোসল করে অন্যান্য দিনের মতই স্বাভাবিকভাবে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পৃথকভাবে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রেজাউল আলম নিক্কু, সাবেক চেয়ারম্যান ও পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তেরাব আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, ইউপি সচিব আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক, ত্রৈমাসিক সাহিত্যের ছোট কাগজ তরু স¤পাদক ও দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলা বাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, পশ্চিম পাগলা যুব সংঘ ও শত্রুমর্দন একতা যুব  সংঘের নের্তৃবৃন্দ। উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত আসনে সদস্যা নির্বাচিত হয়েছিলেন তিনি।

  • [১]