- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প. পাগলায় সদস্য পদে জয়ী লাকী বেগম

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দ. সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন মহিলা আসনে সদস্যা পদপ্রার্থী লাকী বেগম। তালগাছ প্রতীক নিয়ে লাকী বেগম নিকটতম প্রতিদ্বন্দ্বী চ¤পা দেবনাথ (পদ্মফুল) থেকে ৩শ ৬৩ ভোট বেশি পেয়েছেন তিনি।  
জানা যায়, লাকী বেগম তিনটি ভোট কেন্দ্রে মোট ভোট  পেয়েছেন ১২শ ৩৪টি এবং চ¤পা দেবনাথ পেয়েছেন ৮শত ৭১টি। অপর দুই প্রার্থী মায়া রানী দাশ  (হেলিকপ্টার) পেয়েছেন ৫শ ভোট ও রহিমুন নেছা (মাইক) পেয়েছেন ৩শ ৫০ ভোট। উপ-নির্বাচনে  ভোট পড়েছে মোট ভোটের           ৫৯.৪৪ শতাংশ।  
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বলেন ‘কোনো রকমের আপত্তিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ স¤পন্ন হয়েছে।’

  • [১]