- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প. পাগলা ইউপির ২ নং সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার ২ নং সংরক্ষিত আসনের ইউপি সদস্যা হাসি রানী দে’র (মায়ার মা) মৃত্যুতে ওই আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ সাদেকুল ইসলাম ওই আসনের উপ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেন।
আগামী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হইবে। ২০ মার্চ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ    
 দিন। মনোনয়নপত্র যাচাই- বাছাই ২১ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ। ওই উপ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়কে।

  • [১]