একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে ফজলুল হক দোলনের নতুন বই ‘মো. খালেদ মিয়া ও তাঁর সাহিত্যমানস’। ‘মাকুন্দা পদক’র প্রবর্তক, ‘মধ্যগতি খেলা’র উদ্ভাবক বহু গুণের অধিকারী মাটি ও মানুষের গীতিকার কবি মো. খালেদ মিয়াকে নিয়ে ৮ বছরের সাধনায় বইটি লিখেছেন তিনি। বইটি পড়ে ইংল্যান্ডের জাঁকজমকপূর্ণ জীবন পরিত্যাগ করে কিভাবে মো. খালেদ মিয়া দেশে থেকেই সাহিত্য সংস্কৃতির লালন করে যাচ্ছেন তা জানতে পারবেন পাঠকরা।
৩০টি গ্রন্থের লেখক খালেদ মিয়া মাকুন্দা, স্লোগান, আমরা বাউল পত্রিকার সম্পাদকও ছিলেন। বাংলা ব্যাকরণে ৩টি বাগধারার (জলপন্ডিত, ভীমকান্ড, শেয়ালে-কুকুরে) আবিষ্কারক তিনি। বইটি বাসিয়া প্রকাশনীর স্টল ৬৪ তে পাওয়া যাচ্ছে।
প্রেসবিজ্ঞপ্তি