- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফতেপুরে প্রবাসীদের ত্রাণ বিতরণ

কানাডা প্রবাসী সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাশুক মিয়া, সম্পাদক অ্যাড. নিরঞ্জন দাস, সহ সভাপতি অধ্যাপক আতাউর রহমান, আনোয়ারুল জোয়ারদার, শাহ মাহবুব, শামিম মিয়া, তুহিন মিয়া, সুহেল মিয়া, রাবিব আহম্মদ, মনোরঞ্জন তালুকদার, নিতাই ঘোষ, আমজাদ হোসেন ও হাসিনা আক্তার হোসনার আর্থিক সহায়তায় ফতেপুর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত  ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রনজিত চৌধুরী রাজন, সিলেটে সুনামগঞ্জ সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, যুগ্ম সম্পাদক সৈয়দ বদরুল আলম, দপ্তর সম্পাদক অ্যাড. সৈয়দ কাওছার আহম্মদ, সদস্য শহিদুল হক লাহীন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন, আজাদুর রহমান পীর, ফতেপুর ইউপি সদস্য মনসুর নূর চৌধুরী, অরুণ কান্তি দাস ও আমিনা আক্তার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]