সু.খবর রিপোর্ট
ফতেপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব নব-নির্বাচিত চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রবিবার ফতেপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান শাহ।
অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান নব-নির্বাচিত চেয়ারম্যান শামসুজ্জামান শাহ বলেন, ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কর্মকা- আরো বেগবান হবে।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন ইউনিয়নের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউপি সচিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
কলকলিয়া
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
কলকলিয়া ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব সামছুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাশিম, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, ছইল মিয়া, সমাজসেবী আমির হোসেন দিলশাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, লিয়াকত হোসেন অমৃত, মোজাফর আলী লিটন, আব্দুল কাইয়ুম, মো. তারা মিয়া, মো. ছালিক মিয়া প্রমুখ।