- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফতেপুর প্রিমিয়ার লীগ টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রিমিয়ারলীগ টি—১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
ফতেপুর ইউনিয়ন সদস্য মন্তোষ দাশের সভাপতিত্বে ও আলী হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ইউপি সদস্য মো. আব্দুল হেকিম, রজত কান্তি দাশ, বিধান চন্দ্র দাশ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। টুর্নামেন্টে ১০টি দল খেলায় অংশগ্রহণ করেছে

  • [১]