বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । গত বৃহস্পতিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের কপি নবগঠিত ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সাঈদ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক অলিমান তালুকদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, যুবলীগ আহবায়ক জিয়াউল হক তুহিন, যুগ্ম আহবায়ক জুয়েল মিয়া, ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন বাবলু, ছয়ফুল মিয়া, ফতেপুর ইউপি মেম্বার আব্দুল হেকিম প্রমুখ।
নব গঠিত কমিটিতে সভাপতি- মো. আশরাফুল আলম, সহ-সভাপতি – রুপক তালুকদার, মো. সাজুল করিম, কুমেদ বর্মন, মো. এমদাদ শাহ, মোঃ আলী আহমদ, হোসেন মিয়া, সাধারণ সম্পাদক দীলিপ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ভরত চন্দ্র, কৃপেশ তালুকদার, মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মলয় সরকার, আব্দুর রহমান, প্রদীপ বিশ্বাস, অর্থ সম্পাদক – রানা দে, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক বাবলু বিশ্বাস, প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন শাহ্, সহ-প্রচার সম্পাদক বাতুল মিয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাকু দাশ, যুগ্ম-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক রুবেল তালুকদার, সমাজসেবা সম্পাদক কংকন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক রীনা বিশ্বাস, সদস্য দিপক তালুকদার, মো. করিম মিয়া, ইসহাক আলী, সুশেন, রিপন বিশ্বাস, মোজাম্মেল, মো. আলমগীর।