ছাতক প্রতিনিধি
সাবেক পুলিশ সমন্বয়ক (আইজিপি), সাবেক পাট ও বস্ত্র সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত ফনী ভূষণ চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান বৃহস্পতিবার ছাতকের নিজ বাড়ি মন্ডীভোগের কালীবাড়িতে সম্পন্ন হয়েছে।
শ্রাদ্ধানুষ্ঠানে প্রয়াতের সহকর্মী, সহপাঠী, শুভানুধ্যায়িসহ উচ্চপদস্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বহু লোক যোগ দিয়েছেন। পুলিশের অতিরিক্ত আইজিপি টেলিকম অমুল্য ভূষণ বড়–য়া, আইসিটির অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, অবসরপ্রাপ্ত সচিব আলী মোস্তফা, সিলেট মেট্রো পুলিশের কমিশনার কামাল আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন-অর রশিদ, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ঢাকা হেড কোয়ার্টারের পুলিশ সুপার প্রলয় জোয়ারদার, ঢাকা মেট্রো পুলিশের ডিসি সঞ্জিত কুমার রায়, ডা. অশোক দাস গুপ্ত, ডা. সুধাংশু দে, সিলেট জগতবন্ধু মহাপ্রকাশ মঠের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, ছাতকের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, আ.লীগ নেতা শাহীন চৌধুরীসহ পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
উল্লেখ্য ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৫টা ১৬ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা ফণী ভূষণ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।