ছাতক প্রতিনিধি
মোহাম্মদ আব্দুলাহ আল-মানসুর সৌরভ ইবতেদায়ী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভসহ মাদ্রাসা পর্যায়ে ফলাফলে উপজেলার মধ্যে প্রথমস্থান অধিকার করেছে। সে ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা থেকে ২০১৬ সালের ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিয়ে ছিল। সৌরভ জালালাবাদ গ্যাস ছাতক অফিসের সহকারী সমন্বয় কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও গৃহীনি রওশন আক্তারের জ্যেষ্ঠ পুত্র। ভবিষ্যতে ডাক্তর হতে আগ্রহী সৌরভ সকলের দোয়া প্রার্থী।