- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফলাফলে সেরা জুবিলী

স্টাফ রিপোর্টার
এবার জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষায় (জেএসসি) জেলার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২২১ পরীক্ষার্থীর শতভাগ পাশ করে সেরা ফলাফল অর্জনের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে। শিক্ষার্থীদের মধ্যে ১০৭ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয়ে ‘এ’ গ্রেডে পাশ করেছে ১১৩ জন, ‘এ মাইনাস’ পেয়ে পাশ করেছে ১ জন।  এবার জেলার সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম আজাদ মিয়া জানান, আমরা সকল পরীক্ষার্থীদের আন্তরিকভাবে লেখাপড়া করিয়েছি। পরীক্ষার্থীরাও মনোযোগসহকারে লেখাপড়া করেছে, তাই ভাল ফলাফল পাওয়া সম্ভব হয়েছে।
বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মাহমুদুর রহমান জানান, শিক্ষক, অভিভাবক সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল বলেই আজ শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে এবং বেশি জিপিএ-৫ পেয়েছে।  
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা বলেন, ‘সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় জেলার সেরা ফলাফলে শতভাগ পাশ করেছে।    
জিপিএ-৫ পেয়েছে সবচেয়ে বেশি। আমি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় হয়েছে সরকারি সতীশ চন্দ্র বালিকা (এসসি বালিকা) উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৩৮ শিক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন।
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়  
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১৯ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। চলতি বছর জেএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন, এ গ্রেড পেয়েছে ১৭৫ জন, এ- পেয়েছেন ৪৩ জন, বি গ্রেড পেয়েছে ০২ জন।

  • [১]