বিশ্বম্ভরপুর প্রতিনিধি
পাউবোর ফসল রক্ষার বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ও দুর্গত এলাকার ঘোষণার দাবীতে বিশ্বম্ভরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা অ্যাড. আব্দুল হক, দলীয় নেতা মোঃ রমজান আলী, সুকেশ দেবনাথ, শাহাব উদ্দিন শাবুল, মোঃ ফজলুর রহমান । মোঃ মনির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাড. কামাল মিয়া, মোঃ আকরাম, ছাত্রদল নেতা সেইকুল
আহমেদ, আলমগীর প্রমুখ। বক্তাগণ দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং বিশ্বম্ভরপুরসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।